
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের দুই জন জনপ্রিয় জনপ্রতিনিধির বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
ইউনিয়নের গুরুকচি গ্রামের ইউপি সদস্য জালাল উদ্দীন ও রুবেল মেম্বারের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র।
জানা যায়,‘Mareina Girgis’ নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে দুই ইউপি সদস্যের ছবি অচেনা মেয়েদের ছবির সাথে এআই প্রযুক্তির মাধ্যমে যুক্ত করে আপত্তিকরভাবে প্রচার করা হচ্ছে। অত্যন্ত নিপুণভাবে তৈরি করা এসব ভুয়া ছবি ও পোস্টের মাধ্যমে তাদের সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দুই ইউপি সদস্য জানান আমাদের রাজনৈতিক ও সামাজিক ইমেজ নষ্ট করার লক্ষ্যেই একটি কুচক্রী মহল এই জঘন্য পথ বেছে নিয়েছে।
এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে আমাদের মানহানি করা হচ্ছে, যা আমাদের পরিবারের জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ডিজিটাল অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে অপপ্রচারকারীকে ধরতে এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন ইউপি সদস্য জালাল উদ্দীন। তিনি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, যে ব্যক্তি বা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ উক্ত ফেক আইডির প্রকৃত মালিক বা ব্যবহারকারীকে শনাক্ত করে দিতে পারবেন, তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে।
এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রযুক্তির অপব্যবহার করে জনপ্রতিনিধিদের চরিত্র হননের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...