একুশের ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলসহ ৬ দাবি কারিগরি ছাত্র আন্দোলনের

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ , ২৩ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সাইমুন হোসেন শাওন,ভোলাঃ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ প্রমোশনের হাইকোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবী পরিবর্তন ও ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি জানিয়েছে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা ।

রোববার (২৩ মার্চ) সকালে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে তারা বিক্ষোভ করে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের পরীক্ষা বর্জন ও প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।