
শাহরিয়ার মিল্টন , শেরপুর : সেবা, সৌহার্দ্য, সুনাগরিকত্ব এই তিনটি মটো নিয়ে প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় এজিএম ও ক্লাব বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান এ.এফ.এম এনামুল হক মামুন। গত শুক্রবার রাতে শেরপুর শহরের নিউ আলীশান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এজিএম -এ সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট
এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মুগনিউর রহমান মনি, ন্যাশনাল অবজারভার এপেক্সিয়ান মোকসুদুর রহমান মামুন, এপেক্সিয়ান ডা. এ.এ.এম আবু তাহের, ক্লাব অব ব্রহ্মপুত্রের ফাউন্ডার সেক্রেটারি এপেক্সিয়ান এহসান উদ্দিন বাপ্পী ও ক্লাব অব ভালুকার সেক্রেটারি মুশিদুল আলম।
২০২৬ সালের জন্য প্রেসিডেন্ট হিসেবে এপেক্সিয়ান মো. আব্দুল মান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মনিরুজ্জামান মানিক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. জিয়াউর রহমান ও সেক্রেটারি এন্ড ডিএনই হিসেবে এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইন নির্বাচিত হয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে দুজন কম ভাগ্যবান নারীকে সেলাই মেশিন ও অসুস্থ ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মুগনিউর রহমান মনি, এপেক্সিয়ান মো. মমিনুল ইসলাম, এপেক্সিয়ান মোকসুদুর রহমান মামুন, এপেক্সিয়ান মো. আশরাফুল আলম রাজু। পরে শিশু ও ফোক শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য এবং সংগীত পরিবেশন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...