
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে জামায়াত মনোনীত নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৪ মার্চ) দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে স্থানীয় সুধীজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন গঠনে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এমপি আজাদ বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে এবং সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সফরসঙ্গী ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম সরোয়ার, কাজী তামজিদ আলম, মাওলানা সাইদুর রহমান, মো. আলতাফ হোসেন, মাওলানা নূরে আলম সিদ্দিকী, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, মো. আজিবর রহমান, সোহাগ মোড়ল, কাজী আছাফুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভা শেষে সংসদ সদস্য উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি আগামী দিনগুলোতে জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...