
জামাল উদ্দীন :- চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় মাইক্রোবাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে দুলাভাই ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও দুইজন ব্যক্তি। ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল আনুমানিক ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এদিন সকালে একটি মাইক্রোবাস কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা অতিক্রম করছিল।
এ সময় একইমুখী সামনে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসটি দুমড়ে মুছতে গিয়ে একই পরিবারের দুজন নিহত হন।
নিহতরা হলেন বৃদ্ধ মো. আনোয়ার ও তার শ্যালিকা বিবি রহিমা। এছাড়া চালকসহ দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাইক্রোবাসটিতে একই পরিবারের ৮ জন ছিলেন। তারা আনন্দ ভ্রমণে কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার সময় পথেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি মাইক্রোবাস কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা অতিক্রম করছিল।
এ সময়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুছড়ে গিয়ে বৃদ্ধ আনোয়ার ও তার শ্যালিকাসহ দুইজন নিহত হন। নিহত ও আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...