
জামাল উদ্দীনঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে বদরখালী নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান মুরাদ ওরফে মানিক (২৮)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। আজ বুধবার সকাল নয়টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবকের পরিবারের লোকজন জানান, হাসান মুরাদ বেশ কিছুদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। তবে তিন বছর আগে তিনি দেশে ফিরে আসেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তাঁর খোঁজ মিলছিল না।
মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এর মধ্যে গতকাল রাতে খবর পান, বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদীতে একটি লাশ ভাসছে। পরে হাসান মুরাদের বাবা জসিম উদ্দিন ঘটনস্থলে গিয়ে লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।
নিহত যুবকের বাবা জসিম উদ্দিন বলেন, তাঁর ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা স্পষ্ট না করলেও তিনি বলেন, টাকাসংক্রান্ত ঝামেলার কারণে তাঁর ছেলেকে মেরে ফেলা হয়েছে।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলে, নিহত যুবকের কোমরের নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর কোথাও জখম দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...