
জামাল উদ্দীন, কক্সবাজারঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড় কে শুক্রবার (২ মে) বিকাল ৪টার চেকপোস্টে তল্লাশি চালিয়ে নোয়াখালী অভিমুখী একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজন অস্ত্র ব্যবসায়ীক আটকসহ তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে জব্দ করা হয়েছে।
গত শুক্রবার (২ মে) বিকাল ৪টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে আগে থেকে বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে ০৬টি শ্যুটার গান, ০১টি দেশীয় তৈরী রাইফেল ও ০১টি এক নলা বন্ধুক।
আটককৃত আসামিরা হলেন, বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালী চাটখিল থানার রাম নারায়ন ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মহেশখালী থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও
মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ে এসে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তারা আটক হয়।
আটকের পরে প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্য নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।
আটককৃতদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে। আগামীকাল তাদের কারাগারে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...