
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে কর্মকর্তাদের কঠোর নজরদারির আওতায় রাখছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এনআইডি সংশোধনে ১৫ দিন অন্তর অন্তর কোন কর্মকর্তা কত আবেদন নিষ্পত্তি করেছে সে প্রতিবেদন দাখিলের জন্য সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রতি ১৫ দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন। পরিচালক সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং প্রতি ১৫ দিন অন্তর অন্তর কাজের অগ্রগতি প্রতিবেদন মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।
মাঠ কর্মকর্তাদের দপ্তরে চার লাখের মতো এনআইডি আবেদন ঝুলে আছে বলে জানা গেছে। আর জুনের মধ্যেই সেগুলোর নিষ্পত্তি সম্পন্ন করতে চায় ইসি।
এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরি (আবেদনের ধরণ) করার ক্ষমতা দেওয়া আছে। আমরা মনিটরিং করছি। অনেকেই হয়তো ক্যাটাগরি ঠিকমতো করছেন কেউ করছে না।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...