
পাইকগাছা উপজেলার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার বিতর্কিত অধ্যক্ষ আব্দুস সাত্তারের অপসারণের দাবীতে ও মানসিক নিপীড়ন, লাঞ্ছনা, গালিগালাজ, চরম অসাদাচরণের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নারী ও পুরুষ শিক্ষকরা তাদের বক্তব্যে, অধ্যক্ষ আব্দুস সাত্তারকে স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে অপসারণের দাবি সহ বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরেন।
এসময়ে মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান, জামিরুল ইসলাম,আলী হুসাইন,হোসনেয়ারা খাতুন, কাকলি ঠিকাদার, ফারহান জাহান, নাজনীন সুলতানা, শিউলি রানী, সুরাইয়া খাতুন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল দাখিল পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালনে অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন করার পরও অধ্যক্ষের গালিগালাজ ও লাঞ্ছনার শিকার হন মাদ্রাসার গণিত শিক্ষক হোসনেয়ারা খাতুন। তিনি ঐদিন মাদ্রাসার ৬ জন মহিলা শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে সশরীরে হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, আমার কাছে উনারা এসেছিলেন। বিষয়টি শুনেছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতোপূর্বে অধ্যক্ষের নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ তুলে সভাপতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন মাদ্রাসার শিক্ষক -কর্মচারীবৃন্দ।
এছাড়াও লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করেন, অধ্যক্ষ আব্দুস সাত্তার আপাদমস্তক দুর্নীতিপরায়ন, চরিত্রহীন ব্যক্তি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দ্রুত এ ঘটনার সুস্থ সমাধান চেয়েছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...