
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. দুরুদ মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে বসতঘরের দুটি কক্ষ মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে।এসময় আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা দুরুদ মিয়া, আগুন নেভাতে গিয়ে তার হোটেল ম্যানেজার আবুল কালামও আগুনে দগ্ধ হন।
জানা যায়, শনিবার (১২এপ্রিল) ভোরে আগুনের তাপে ঘুম ভাঙে দুরুদ মিয়ার এসময় তিনি ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ছাদ দুরুদ মিয়ার উপর পড়ে গেলে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার হাল্লা চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আহত দু’জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখান থেকে দরুদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
দুরুদ মিয়ার জামাতা জাবের আহমদ মিন্টু জানান অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়েগেল, ক্ষয়ক্ষতি বিষয়ে তিনি বলেন প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়েজ আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন,কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শণ করেছেন, তিনি জানান ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠাবো এবং যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগীতা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...