
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ কোরেশ খান দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ মে) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, সাহিত্যিক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সাবেক শিক্ষক এবং রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আলহাজ্ব মো. কোরেশ খান ছিলেন একজন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাপ্রশাসক ও মানবিক ব্যক্তিত্ব। তাঁর শিক্ষা বিস্তার, সমাজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের নানা স্মৃতি অনুষ্ঠানে উঠে আসে।

অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা (পান্না) এর সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ করেন অডিট অ্যান্ড একাউন্টস অফিসার সৈয়দ মো. আব্দুল হাকীম তাহমী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব এডুকেশন-বাউবির প্রফেসর ড. সোয়াইব জীবরাণ এবং উত্তরা সরকারি কলেজের প্রফেসর ড. সুলতানা জেসমিন। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুর রহমান।
আলোচনা সভায় লেখক ও গবেষক আহমেদ সিরাজ বলেন, “অধ্যক্ষ কোরেশ খান ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর। তাঁর সততা, প্রজ্ঞা ও মানবিকতা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”
কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, কবি পুলক কান্তি ধর, অ্যাডভোকেট আব্দুল আহাদ, সহকারী অধ্যাপক হিরণময় দেব, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ মকদ্দছ আলী, ব্যাংকার সালাহউদ্দিন আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান সরওয়ার শোকরানা (নান্না), স্কাউট লিডার প্রধান শিক্ষক মো.মোশাহিদ আলী, অধ্যক্ষ মো.মাসুক মিয়া, অধ্যক্ষ নুরুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাসিন আফরোজ চৌধুরী, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, ইউকে প্রবাসী মোশাররফ হোসেন (শায়েক), নিরাপদ সড়ক চাই-কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রাসেল হাসান বখতসহ অনেকেই স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
এছাড়াও সহকারী অধ্যাপক মো. সেলিম চৌধুরী, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, ইকবাল পারভেজ চৌধুরী (শাহীন), বিএনপি নেতা সাইফুল ইসলাম (বিপ্লব), সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম মরহুম অধ্যক্ষ কোরেশ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...