
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার-ভিডিপি সদস্যদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় মুন্সিবাজারের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মুন্সিবাজার ইউনিয়ন আনসার-ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের উদ্যোগে এ কার্যক্রমে ইউনিয়নের ভিডিপি সদস্যসহ ৭জন অংশ নেন। তারা বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করেন।
পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা এবং বাজারের পরিবেশ সুন্দর রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। আনসার-ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানিয়ে স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেন।
মো. আশরাফুল আলম বলেন, জেলা কমান্ড্যান্ট ও উপজেলা ইউএভিডিওর নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অন্যদেরও স্বেচ্ছাসেবী কাজে উৎসাহিত করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...