
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত মুরগী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩এপ্রিল) সকাল ১১ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন প্রাঙ্গণে এলাকার ১৭৯ জন সুফলভোগীদের মাঝে ২০টি করে মুরগী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে,মাধবপুর ইউনিয়নের সদস্য হাতিম মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান, পর্যায়ক্রমে ইসলামপুর ইউনিয়নের আরও উপকারভোগীদের মাঝে হাঁস বাচ্চা বিতরণ করা হবে।
এসময়ে বাড়ন্ত মুরগী বাচ্চার সাথে উপকারভোগীর মাঝে ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...