কমলগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ , ২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস (২৭) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে।

বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখায় রমেশ রবিদাসকে আটক করা হয়। আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রমেশ রবিদাসকে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর