কমলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ , ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিকী ছবি

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে ছাদিয়া বেগম (৬) নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে আদমপুর এলাকার নইনার পার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছাদিয়া ঐ এলাকায় বসবাসকারী মো.কালন মিয়া মেয়ে।

শিশু ছাদিয়ার মা আরজা বেগম বলেন, ‘ বাসায় তরকারী কুটার পরবর্পতী ময়লাগুলো বাহিরে ফেলতে যায়, আমি ঘরের অন্যন্ন কাজ করি এর মধ্যে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেলে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার চুল ভেসে থাকতে দেখি। পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা .কনক সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর