
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণসামগ্রী ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা সম্মুখ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৩ জনের মাঝে জনপ্রতি ২ বান করে মোট ৪৬ বান ২৬ এমএম গরু মার্কা ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, কমলগঞ্জ উপজেলা আমির মো: মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলাম, আলীনগর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, কমলগঞ্জ ইউনিয়ন সভাপতি এবাদুর রহমান, তালেব আলী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন