
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
এ সময় ৬০ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শামসুজ্জামান চৌধুরী রাহেল। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, বিদ্যালয় ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল, কমলগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গবেষক আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসক ইমরান আহমদ, রুহুল আমীন, আব্দুল হান্নানসহ অন্যান্যরা।
এ সময় ট্রাস্টের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন, “বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের স্কুলড্রেস ও শিক্ষা উপকরণসহ বিভিন্ন খরচ বহন করছি। পাশাপাশি চিকিৎসা সেবার ব্যবস্থাও করেছি, যা আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...