
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ সিলেট-আখাউড়া রেলপথের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় রেললাইনের উপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেললাইনের উপর ফেলা স্লিপার সরিয়ে ফেলে, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং নাশকতার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো.মাহফুজুল কবির।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার পলাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি জানতাম না এমন ঘটনা ঘটেছে। পরে স্থানীদের মাধ্যমে জানলাম। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। হয়তো সেটা হয়নি। বিষয়টা খুবই দুঃখজনক। আমি বিষয়টা উর্ধতন কর্মকর্তাদের অবগত করেছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...