
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. শাওন আহমেদ কোকিল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন আহমেদ কোকিল কমলগঞ্জ পৌরসভার উত্তর আলেপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রামের বাড়ি ফেরার পথে চৈত্রঘাট বাজারের ধলাই ব্রিজ এলাকায় একটি টাটা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাওন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্বজনরা লাশ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...