
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ভিটের ঢালুয়াছড়া এলাকায় অবৈধভাবে পাচারের সময় একটি সেগুন কাঠবোঝাই ট্রাক স্থানীয় যুবকদের তৎপরতায় আটক করা হয়েছে। পরে বন বিভাগ ও কাঁঠালকান্দি বিজিবি (বিওপি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে বন বিভাগের হেফাজতে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেলে ট্রাকযোগে সেগুন কাঠ পাচারের চেষ্টা করা হলে এলাকার কয়েকজন সচেতন যুবক ট্রাকটি আটকে বন বিভাগ ও কাঁঠালকান্দি বিওপিকে খবর দেন।
পরে সন্ধ্যা ৬টার দিকে রাজকান্দি রেঞ্জের বন কর্মকর্তা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে জব্দ তালিকা প্রস্তুত করেন এবং ২৬.০৯ ঘনফুট (প্রায় ২৭ ঘনফুট) সেগুন কাঠ জব্দ করেন।
রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া জানান, বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত কাঠের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় পরিবেশ সচেতনদের মতে, রেইন ফরেস্ট ও বনজ জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণ, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢালুয়াছড়ায় ট্রাক আটকের ঘটনা সেই জনসচেতনতারই একটি ইতিবাচক উদাহরণ।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের