
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে স্থানীয়দের দখলে থাকা ৮২ শতক সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর মৌজায় এ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর মৌজায় সড়কের পাশে স্থানীয় ৪জন ব্যাক্তি ভোগ করে আসছিলেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন দখলকৃত জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড বসিয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, আমরা প্রায় ৩০ লক্ষ টাকার খাস জমি উদ্ধার করেছি। এই জমি স্থানীয় ৪জন অনেকদিন ধরে ভোগ করে আসছেন। এখানে পর্যটন কেন্দ্র করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...