
রাজধানীর মহাখালীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের রেললাইন অবরোধের কারণে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ছে না কোনো ট্রেন। বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন কমলাপুর ছেড়ে যায়নি।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালীতে রেললাইন অবরোধের কারণে ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না। সকাল ১০টা থেকে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি ঠিক হলে তারপরই ট্রেন চলাচল করবে।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অধিকাংশ যাত্রীকে স্টেশনের প্ল্যাটফর্মে অলস সময় কাটাতে দেখা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...