
কানাডার টরেন্টোতে নিখোঁজের একমাস পর নিধুয়া মুক্তাদি (১৯) নামে এক বাংলাদেশি প্রবাসী কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির। গত ৩ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন।
অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিধুয়া কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পোর্ট ব্রুসের ইরি লেক থেকে তার মরদেহ পাওয়া যায়। ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্য তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার।
তার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।
আব্রাহাম মুক্তাদির বলেন, পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার পরিবার খুব খারাপ সময়রের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী ও দৃঢ়চিত্তের ছিল। তাকে হারিয়ে আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে ২৯ নভেম্বর। আমার মনে হয় আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, জেগে ওঠে দেখব সব ঠিক আছে।
সূত্র- লন্ডন ফ্রি প্রেস
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...