
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান বলেন, আমি কালিয়াকৈর চাঁদাবাজ মুক্ত ঘোষণা করেছি। কালিয়াকৈরে প্রতিটি দুর্গাপূজার তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পক্ষ থেকে অনুদান দিয়েছি। বিএনপি যতদিন থাকবে, ততদিন আমি কোন হিন্দুকে সংখ্যালঘু বলব না।
বাংলাদেশ আমার ও আপনার সমান অধিকার। আপনারা এ দেশে ব্যবসা, বানিজ্যা ও স্বাধীন ভাবে ধর্ম পালন করবেন। আমি বিএনপি করি। আওয়ামীলের সময় জনগনের ভোটে আমি বারবার মেয়র নির্বাচিত হয়েছি। মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে।
কালিয়াকৈরের মানুষ মনে করেছেন মজিবুরের হাতে ক্ষমতা থাকলে মানুষ নিরাপদ । তিনি আরও বলেন, গাজীপুর ১ আসনে ধানের শীষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন করবে।
কালিয়াকৈরে গোলয়া দুর্গা মন্দির প্রাঙ্গনে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এ সব কথা বলেন।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ভিপি ইব্রাহিম বলেন, আপনারা ধরনের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
বিএনপি বিজয়ী হলে বোয়ালী মূর্তি ভাঙ্গার তদন্ত হবে মন্দিরের জমি নিয়ে ছিনিমিনি খেলার বিচার করা হবে। বোয়ালী ইউনিয়নের মানুষ সম্প্রীতি রক্ষায় বিশ্বাস করে। আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব।
এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...