
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর সেকশন স্টেশন। পরে তা পরিদর্শনে গিয়ে বিগত আওয়ামী সরকার জানায়, এ দুটি স্টেশন চালু করতে এক বছরের বেশি সময় লাগবে।
তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে মাত্র দুই মাসেই চালু করে কাজীপাড়া স্টেশন। এরপর অপেক্ষা ছিল মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন নিয়ে। অবশেষে এ স্টেশন নিয়ে সুখবর দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় মেট্রোর এই স্টেশনটির কার্যক্রম শুরু হবে।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই কথা জানান।
কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। সবকিছুই সন্তোষজনক।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...