
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৬ দলের জার্সি উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর ) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ৬ দলের জার্সি উন্মোচন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ।
এ সময় বক্তব্য রাখেন ৬ দলের অধিনায়কের প্রতিনিধিত্ব হয়ে শালবন টাইগার্স টিমের ইমতিয়াজ আহমেদ জিতু, ময়নামতি রাইডার্স টিমের জহিরুল হক বাবু,মেঘনা চ্যালেঞ্জার্স টিমের জুয়েল খন্দকার, ডাকাতিয়া ডায়নামাইটস টিমের সেলিম রেজা মুন্সি, গোমতী ওয়ারিয়র্স টিমের সুমন কবির,ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের রাসেল সোহেল।
এ সময় শালবন টাইগার্স টিম, মেঘনা চ্যালেঞ্জার্স টিম, ময়নামতি রাইডার্স টিম, ডাকাতিয়া ডায়নামাইটস টিম, গোমতী ওয়ারিয়র্স টিম, ধর্মসাগর গ্ল্যাডিয়েটর্স টিমের কোচ, ম্যানেজার ও অধিনায়কের হাতে জার্সি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। সহযোগী হিসেবে ছিলেন কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু,ম্যাক নিউজের সম্পাদক ম্যাক রানা,দৈনিক পূর্বাশার রিপোর্টার হাবিবুর রহমান মুন্না।
উল্লেখ্য,আগামী ২৫ নভেম্বর সোমবার থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসরের খেলা শুরু হবে। এবারের আসরে কুমিল্লায় কর্মরত ১৫০জন সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...