• কুমিল্লা শীর্ষ সংবাদ
  • কুমিল্লা দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

কুমিল্লা দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

কুমিল্লা দেবিদ্বার উপজেলা মোহনপুর ইউনিয় মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও রিলে করেন।

অত্র প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা, বুধবার সকাল ১০ টার সময় মহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে ছাত্র-ছাত্রীরা বিকাল ৫ পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।

এবং আজকের মধ্যে পদত্যাগ করার জন্য জোর দাবি করেন ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানের ছাত্ররা বলেন ১০ বছর যাবত একই চেয়ারে বসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছে প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

আজকের মধ্যে পদত্যাগ না করলে আমরা পুরো উপজেলায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো, পরিস্থিতি অবনীতির দিকে চলে গেলে সেনাবাহিনী ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ড ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন, এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হয়।