
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাংবাদিকদের কাছে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সিলেট বিভাগ গঠিত হওয়ার পর ১৯৯৪ সাল থেকেই মূলত কুমিল্লাকে একটি পৃথক বিভাগ করার দাবি জোরালোভাবে উত্থাপিত হয়ে আসছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কুমিল্লাবাসী এই ন্যায্য দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন রাখেন যে, কুমিল্লাবাসীর প্রকৃত অপরাধ ঠিক কোথায়?
তিনি আরও উল্লেখ করেন যে, কুমিল্লা একটি ঐতিহাসিক ও জনবহুল অঞ্চল। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করার স্বার্থেই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী অবিলম্বে কুমিল্লা বিভাগ ঘোষণা করা উচিত। সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি তিনি অবিলম্বে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, জামায়াত আমীরের এই বক্তব্য কুমিল্লা অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই দাবি পূরণের জন্য স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন। এখন দেখার বিষয়, বর্তমান প্রশাসন এই দাবির পেক্ষিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...