
নেত্রকোণার কেন্দুয়ায় সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) গড়াডোবা ইউনিয়ন সচেতন নাগরিক মহল ব্যানারে গড়াডোবা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন পালিত হয়।
সুত্রে জানায়,গড়াডোবা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে গত ১৬ জুলাই কেন্দুয়া থানায়
২৫(২) (১)/২৭(২)(১) সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫। অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে ডিজিটাল মাধ্যম, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার ও প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শন করা, ব্লাকমেইলিং করা এবং সহায়তা করার অপরাধে মামলাটি রুজু করা হয়েছে।
অভিযুক্তরা হলেন নেত্রকোনা সদর উপজেলার কেগাতি ইউপির নাড়িয়াপাড়ার মহি উদ্দিন তালুকদার (৪৫)। আটপাড়া উপজেলার স্বমুশিয়া ইউপির যাদবপুর গ্রামের আমিনুল হকের কন্যা তানজিলা শাহ রুবি (৩৫) এবং গড়াডোবা ইউপি বাশাটি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী ও ইউপি সদস্য মনজুরা আক্তার (৪০)।
মানববন্ধনকারীরা বলেন, ইউপি সদস্য মঞ্জুরা আক্তার একজন দুর্নীতিবাজ। কোনো কাজ না করেই বা আংশিক কাজ করে সরকারি পাঁচটি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।
নিজের অপকর্ম ঢাকতে তিনি কিছু সাংবাদিক পরিচয়দানকারীদের দিয়ে এলাকায় বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছেন। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...