
মজিবুর রহমান: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর অনুকূলে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকালে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে ২০০ জন নারীর মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।
সুত্র জানায়, সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর অনুকূলে নির্বাচনী এলাকার জন্য মোট ৩০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কেন্দুয়া উপজেলায় ২০০টি এবং আটপাড়া উপজেলায় ১০০টি শাড়ি বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র ও সাধারণ সম্পাদক স্বজল কুমার সরকার।
এ ছাড়া বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং উপহারের শাড়ি গ্রহণকারী নারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন...
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল...
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ; তদন্ত...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই...
খাগড়াছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...