
নেত্রকোনার কেন্দুয়ায় আপন সৎ ভাইয়ের কাছ থেকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জলিল মিয়ার বিরুদ্ধে। গত ২৫ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় বড়তলা বাজারের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় জলিল মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কলিম উদ্দিন।
অভিযোগকারী কলিম উদ্দিন (৬৩) ও অভিযুক্ত মো. জলিল মিয়া (৩৫) একই বাবার সন্তান এবং তারা আপন সৎ ভাই। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার মোজাফরপুর এলাকার গগড়া ভূইয়াপাড়া গ্রামে।
লিখিত অভিযোগে কলিম উদ্দিন বলেন, জলিল মিয়া এলাকার কু-খ্যাত চোর, ছিনতাইকারী এবং সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত।
মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার সঙ্গে জলিল মিয়ার বিরোধ চলে আসছে। গত ২৫ আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি বড়তলা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
এ সময় জলিল মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার গতিরোধ করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে তার ডাক-চিৎকার শুনে বাজারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় স্থানীয় লোকজন জলিল মিয়াকে আটকে মারধর করলে একপর্যায়ে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় কয়েকজনের দাবি, জলিল মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা বলেন, তিনি মাঝেমধ্যে এলাকায় এসে বিভিন্ন ধরনের ঘটনা ঘটান।
অভিযোগকারী কলিম উদ্দিন আরও জানান, ঘটনাস্থল থেকে জলিল মিয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন। জলিল মিয়াকে আমি স্পষ্টভাবে চিনতে পেরেছি, তবে তার সঙ্গে থাকা অন্যদের চিনতে পারিনি।
এদিকে অভিযুক্ত জলিল মিয়া তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে নিজের ওপর হামলা হওয়ার কথা দাবি করেছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার