
মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের মিতালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন শিক্ষক ও ৪ জন কর্মচারীর সম্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
রোববার ( ২১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম আনোয়ার ভূঞা।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান (হুমায়ুন)। আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা হাবিবুর রহমান বকুল এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সানাউল্লাহ প্রমুখ।
অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন— সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, সাবেক সিনিয়র শিক্ষক মো. আব্দুল মান্নান, মো. তাহের উদ্দিন, মো. মতিউর রহমান খান, মো. আক্কাস উদ্দিন, মো. ওমর সিদ্দিক, সাবেক সহকারী শিক্ষক মোকসুদ আলী (মরণোত্তর) ও আব্দুস সালাম।
অবসরপ্রাপ্ত কর্মচারীরা হলেন— সাবেক অফিস সহকারী তোফাজ্জল হোসেন, শ্রী মিলনকান্তি সরকার, রহিমা খাতুন (মরণোত্তর) ও নৈশপ্রহরী আব্দুল জবাব (মরণোত্তর)।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতেই অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের হাতে ফুলেল শুভেচ্ছা এবং শেষে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...