
মজিবুর রহমান, নেত্রকোনা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৫নং গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের স্মরণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে খুন ও গুমের শিকার সাবেক ছাত্রনেতা
রফিকুল ইসলাম শামীমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা সহ সভাপতি আব্দুল আউয়াল খান, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আতাউর রহমান, বিএনপি নেতা আব্দুল হাই সেলিম,সালাউদ্দিন সালাম, উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রহমান, পৌর যুবদল নেতা শান্তি খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী।
বক্তারা বলেন, রফিকুল ইসলাম শামীম ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিক ও ত্যাগী সংগঠক। তাঁর মতো তরুণ ও সাহসি নেতৃত্বকে হারিয়ে কেন্দুয়ার রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। শামীমের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার দাবী জানান।
দোয়া মাহফিল তার আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ, গত ২ জুলাই রাতে শামীম ঘর থেকে বের হয়ে আর ফেরেনি।
নিখোঁজের দুই দিন পর শামীমের মোটরসাইকেল গইচাসিয়া ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়।
এরপর গত ২৭ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় বিরানদি বিল থেকে মানব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। কঙ্কালের গায়ের কাপড় দেখে পরিবার সেটি শামীমের দেহাবশেষ হিসেবে শনাক্ত করে। ময়নাতদন্ত শেষে কঙ্কালটি পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাঁর দাফন সম্পন্ন হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন