কেন্দ্র ঘোষিত চুনতি ইউনিয়ন’র উদ্যেগে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল 

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

২৬ই মার্চ (বুধবার )বিকেলে চুনতি কাঁচা বাজারের দক্ষিণ পার্শ্বে মেইন রোড সংলগ্নে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।

চুনতি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ শহিদুল্লাহ সভাপতিত্বে, লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা মোঃ জাবেদ হোসাইন’র সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন
বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল,কৃষকদল,ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনেরনেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, দলের জন্যে ত্যাগী কর্মীদের গুরুত্ব অপরিসীম। বিএনপি যে গণমানুষের দল আজ চুনতিবাসী তার প্রমাণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড ও ইউনিয়নকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন,সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আর্জি রাখেন সকলের নিকট ।

মন্তব্য লিখুন

আরও খবর