
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৩০৩তম ব্যাটালিয়ন “অনন্য ৩০” এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার (১৫ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
২০০৬ সালে খাগড়াছড়ি সেনানিবাসে যাত্রা শুরু করা এই ইউনিটটি গত দুই দশক ধরে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আত্মত্যাগের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করে আসছে।
যশোর, বান্দরবান, আলীকদম, রাঙামাটি এবং বর্তমানে খাগড়াছড়িতে দায়িত্ব পালন করে ইউনিটটি মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত হয়েছে।
‘অপারেশন উত্তরণ’ এর আওতায় খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলায় সন্ত্রাস দমন, অপহরণ প্রতিরোধ, জিম্মি উদ্ধার, আইন-শৃঙ্খলা উন্নয়ন এবং অবকাঠামোগত সহায়তায় ইউনিটটির ভূমিকা প্রশংসনীয়।
ধারাবাহিক অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ও সন্ত্রাসী আস্তানা ধ্বংস করে এলাকার স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, জোন কমান্ডার লেঃ কর্ণেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মির্জা সায়েম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন