
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভাতাভোগী ৩ হাজার ৬১২ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি উপজেলা আনসার ও সদর ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ৫ ব্যাটালিয়ন আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমমার হোসেন বলেন, পার্বত্য এলাকায় আনসার ও ভিডিপি সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সুজি, তেল, নুডলস, চাল ও গুঁড়া দুধসহ মোট আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ঈদ উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...