
খাগড়াছড়িতে কুষ্ঠ আক্রান্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং সমাজে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “এ্যাডভোকেসী ও শান্তি নির্মাণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস হলরুমে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা। বিশেষ অতিথি হিসেবে সংস্থার প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা এবং খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী বীর মোহন ত্রিপুরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, অধিকার সংরক্ষণ এবং বৈষম্য দূরীকরণে ধর্মীয় ও সামাজিক নেতাদের ভূমিকা শক্তিশালী করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
বক্তারা বলেন, সমাজে সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে কুসংস্কার ও বৈষম্য হ্রাস করা সম্ভব। একই সঙ্গে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন সেশন ও মতবিনিময় কার্যক্রমে অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...