
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী ও নারীদের জন্য স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) খাগড়াছড়ি রিজিয়নের অধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের দুই শতাধিক কিশোরী ও নারী অংশ নেন।
কর্মশালায় বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রজনন স্বাস্থ্য, সুষম খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, কর্মসূচির লক্ষ্য ছিল কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা দূর করা, স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে সহায়তা করা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কিশোরী ও নারীদের স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া এসিআই লিমিটেডের ‘ফ্রিডম’ স্যানিটারি ন্যাপকিনের সহযোগিতায় তাদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে শিক্ষার্থী ও চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
একই দিনে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মোট ৪৭৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৪০ জন ছিলেন নারী ও শিশু এবং ১৩৭ জন পুরুষ। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগকে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস, মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...