
খাগড়াছড়ি: ‘দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ফারজানা আক্তার।

আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক অ্যাডভোকেট মোঃ আজিজুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ বেদারুল আলম, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন কবিরসহ পুলিশ প্রশাসনের প্রতিনিধি।
বক্তারা বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছে। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদারের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে ২১ জন প্যানেল আইনজীবীর মধ্য থেকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচিত অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...