
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) শুরু হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে খাগড়াছড়ি শহরের মারমা উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টার কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রুমানা আক্তার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ বছর খাগড়াছড়ি জেলায় মোট ১ লাখ ৩ হাজার ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৭৭৫ জন শিশুকে এক লক্ষ আইইউ সমৃদ্ধ নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৩১০ জন শিশুকে দুই লক্ষ আইইউ সমৃদ্ধ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৮টি উপজেলা, ১টি পৌরসভা, ৩৮টি ইউনিয়ন ও ১১৭টি ওয়ার্ডে মোট ৯৪৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১০টি স্থায়ী এবং ৯৩৬টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব ইপিআই কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। নির্ধারিত দিনে কোনো শিশু বাদ পড়লে পরবর্তীতে নিকটস্থ রুটিন ইপিআই কেন্দ্র থেকে তাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, প্রতিটি যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। তিনি অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রতন খীসা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো যোগ্য শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। এজন্য জেলার প্রত্যন্ত এলাকাসহ সব কেন্দ্রেই প্রয়োজনীয় প্রস্তুতি ও জনবল নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার