
‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে খাগড়াছিতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ—বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি সোমবার (২৮ জুলাই) শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের (অস্থায়ী) চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবায়ও পাহাড়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। ‘জুলাই পুনর্জাগরণ’ আমাদের সাহস, ঐক্য ও সমাজকল্যাণের অনুপ্রেরণা হয়ে উঠুক।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, বঙ্গমিত্র চাকমা এবং মো. মাহাবুব আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরা, ছাত্র প্রতিনিধি মো. জাহিদ হাসান ও রাকিব মনি ইফতি সহ স্থানীয় স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও সেবাপ্রত্যাশীরা।
দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...