• চট্রগ্রাম দেশজুড়ে
  • খাগড়াছড়িতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

খাগড়াছড়িতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ , ৫ জানুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি স্টেডিয়ামে আজ রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জননেত্রী জিরুনা ত্রিপুরা। তিনি এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজনের মাধ্যমে জেলার ক্ষুদে ফুটবল প্রতিভারা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভা বিকাশে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, ক্রীড়া চর্চা এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে পার্বত্য জেলা পরিষদ সর্বদা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

স্বাগত বক্তব্য দেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এর সভাপতিত্বে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, ইউআরসি ইন্সট্রাক্টরবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল বনাম গুইমারা উপজেলা বালক দল এবং বালিকা খেলায় মাটিরাঙ্গা উপজেলা বালিকা দল বিপক্ষে মানিকছড়ি উপজেলা বালিকা দল খেলছে।

এ সময় জেলার ৯টি উপজেলার ৯টি বালক দল এবং ৯টি বালিকা দল অংশগ্রহণ করেছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি।

মন্তব্য লিখুন

আরও খবর