
খাগড়াছড়ি সদর উপজেলার সদর ইউনিয়নের নূনছড়ি মৌজার মাতাই পুখুরি পাড়ার দুর্গম উঁচু পাহাড়ি এলাকায় ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের শীতার্ত ৪১টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সমাজকর্মী বিবেকাময় রোয়াজা নিজ উদ্যোগে এ মানবিক কার্যক্রমের আয়োজন করেন। এসময় তার সহধর্মিণীসহ সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরার উপস্থিতিতে স্থানীয় কার্বারী কুব্জ ত্রিপুরা, নির্মল জ্যোতি রোয়াজা, মায়া কুমার ত্রিপুরা, রিমন ত্রিপুরা এবং মন্দিরের পুরোহিত উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় গন্যমান্য অভিভাবক বায়োজৈষ্ঠ চিন্তা কুমার ত্রিপুরার সভাপতিত্বে বক্তারা বলেন, বিবেকাময় রোয়াজা একজন শিক্ষাবান্ধব, সামাজিক ও ধর্মীয়ভাবে সচেতন মানবিক সেবক।
তিনি দীর্ঘদিন ধরে মাতাই পুখুরি এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতেও যেন তিনি আরও সুন্দরভাবে মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারেন—সে জন্য বক্তারা তাঁর প্রতি আন্তরিক শুভকামনা জানান।
সভা শেষে শীতার্ত ও অসহায় পরিবারগুলোর জন্য এক বেলা প্রীতিভোজের আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...