
বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়ার সমর্থনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ত্রিপুরা পাড়ায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে গত ২২ জানুয়ারি থেকে পাহাড়ি এলাকা অতিক্রম করে নির্বাচনী উঠান বৈঠক, প্রচারণা সভা ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে।
এর অংশ হিসেবে শনিবার সকাল থেকে তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া, লাইফু পাড়া, বেলছড়ি ইউনিয়নের সনখোলা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোহন রোয়াজা, থাইল্যান্ড প্রবাসী চারু বিকাশ ত্রিপুরা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা বিএনপির সদস্য কিনারাম ত্রিপুরা, হরি কিশোর ত্রিপুরা, ঠিকাদার কৈলাস ত্রিপুরা, কবি রঞ্জন ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক রতন ত্রিপুরা, সদস্য এ্যাড. ভিক্টর ত্রিপুরা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দীপক ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় ভোটাররা বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমস্যা তুলে ধরেন। নির্বাচন প্রচারণা কমিটির নেতারা বলেন, প্রার্থী ওয়াদুদ ভূইয়া শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বিশ্বাসী। তারা আশা প্রকাশ করেন, প্রার্থী নির্বাচিত হলে শান্তি প্রতিষ্ঠা হবে এবং এলাকায় উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...