
খাগড়াছড়িতে নবীন চাঙমা কবিদের যৌথ কাব্যগ্রন্থ “আবেদি”র মোড়ক উন্মোচন ও বহুভাষিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট নতুন ভবনের হলরুমে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির ভাষা বিকাশ উদ্যোগ “কক ক্রিয়েটিভিটিস” এর আয়োজনে এ অনুষ্ঠান হয়।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদের সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বৌধিসত্ব দেওয়ান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মনিরুজ্জামান কাজল, অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমাসহ নবীন চাঙমা কবিরা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। নবীন কবিদের অংশগ্রহণে আয়োজিত এই আয়োজনটি বহুভাষিক সাহিত্যচর্চায় এক নতুন মাত্রা যোগ করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...