
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ আট দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
রবিবার (৩০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুলতলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, চুক্তি অনুযায়ী দ্রুত ভূমি কমিশনের বিধিমালা প্রণয়ন করে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অনুসারে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যকর রাখা এবং আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলিসহ সংশ্লিষ্ট ক্ষমতা নির্বাহী আদেশের মাধ্যমে হস্তান্তরের দাবি জানানো হয়।
এছাড়া শান্তি চুক্তির আলোকে স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নপূর্বক আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন আয়োজনের দাবি জানায় সংগঠনটি।
চুক্তি মোতাবেক প্রত্যাগত সদস্যদের যথাযথ পুনর্বাসন, পার্বত্য চট্টগ্রামসহ সমতলের আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং চুক্তি বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণারও দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুপিটার চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমা, সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমা, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট, হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী এবং মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রত্না তঞ্চঙ্গ্যাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...