
খাগড়াছড়ি সদর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে কমলছড়ি ইউনিয়নের মঙ্গল চান পাড়ার খালপার খোলা মাঠে এ কর্মসূচির আয়োজন করে আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্ম। তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কমলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সুইনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গল চান পাড়ার কার্বারী বিহারী ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট কাপিরি চাকমা। এছাড়া খাগড়াছড়ি ইয়ুথ গ্রুপের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃণমূল উন্নয়ন সংস্থা—আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানস্থলে টানানো বিভিন্ন পোস্টারে ‘আমার ভোট, আমার অধিকার’, ‘ভোটের অধিকার সবার সমান’ এবং ‘যোগ্য প্রার্থীকেই দেবো ভোট’—এমন সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।
আলোচনা সভার শুরুতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইয়ুথ গ্রুপের সদস্যরা ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব বিষয়ক একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠান শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে মক ভোটিং কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় ‘আস্থা’ প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
এ প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যের ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...