
বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসব উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়িতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেড ক্রিসেন্ট কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপহার তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, সাংবাদিক মোহাম্মদ সাজু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৪০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির প্রত্যেককে নগদ এক হাজার টাকা এবং যাতায়াত খরচ বাবদ অতিরিক্ত একশ টাকা করে প্রদান করা হয়।
শুভেচ্ছা উপহার বিতরণ শেষে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও পার্বত্য জেলা পরিষদ তাদের পাশে থাকবে এবং বিভিন্ন সহযোগিতা অব্যাহত থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা