
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি জোরদার ও ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের তৈবাকলাই পাড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ তৈবাকলাই পাড়ার খেলার মাঠে এ কর্মসূচির আয়োজন করে আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্ম। তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তৈবাকলাই পাড়ার কার্বারী বিনয় ভূষণ ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য সমাপন ত্রিপুরা এবং সমাজকর্মী চারু বিকাশ ত্রিপুরা।
বক্তারা বলেন, ভোটাধিকার নিশ্চিত করা গণতন্ত্রের মূল ভিত্তি। যোগ্য প্রার্থী নির্বাচন ও নির্ভয়ে ভোট প্রদানের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের ওপর তারা গুরুত্বারোপ করেন।
খাগড়াছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের সদস্য মো. জাহিদুল ইসলাম ও প্রেমা চাকমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃণমূল উন্নয়ন সংস্থার রিপোর্টিং ও মনিটরিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা। তিনি আস্থা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থিতিদের অবহিত করেন।
এসময় তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ ও কাপেরী চাকমা, খাগড়াছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে ‘ভোট কেন্দ্রে যান, ভোট দিন’, ‘সুনাগরিকের পরিচয় দিন’, ‘যোগ্য প্রার্থী যাচাই করি, ভোট দিয়ে দেশ গড়ি’ ও ‘ভোটের অধিকার সবার সমান’—এমন সচেতনতামূলক বার্তা সংবলিত পোস্টার প্রদর্শন করা হয়।
আলোচনা সভার আগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইয়ুথ গ্রুপের সদস্যদের পরিবেশিত ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব বিষয়ক সচেতনতামূলক নাটিকা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠান শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে মক ভোটিং কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় ‘আস্থা’ প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
এ প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...