
খাগড়াছড়ির মাস্টারদা সূর্যসেন গণপাঠাগারের উদ্যোগে এবং পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ও ১৭ আগস্ট ২০২৫ তারিখে দুই দিনব্যাপী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে লেখক মোহাম্মদ জয়নাল আবেদীনের ইতিবাচক মানসিক পরিবর্তন এবং ড. লুৎফর রহমানের উন্নতি জীবন বই দুটি তুলে দেওয়া হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি মো. সামছুল ইসলাম তপন, পাঠক ও সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরা, পাঠক মো. রিজভী, সদস্য আওয়াবাই মারমা, উষা মারমা, পাঠক ও শিক্ষার্থী ফাহিম আহমেদ, ফুজিতা ত্রিপুরা এবং সুজা চাকমা প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরা বলেন, “বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে সমাজের ভুল ও সঠিক, সত্য ও মিথ্যা যাচাই করতে হবে। কানকথায় বিশ্বাস করা যাবে না, অকারণে তর্কে জড়ানো বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে। ভালো শিক্ষার্থী হতে হলে শৃঙ্খলা, নিয়মিত পাঠ, শরীরচর্চা ও খেলাধুলার পাশাপাশি বই পড়ে জ্ঞান অর্জন করা জরুরি।”
পাঠাগার কমিটির পাঠক মো. রিজভী জানান, আগামী ২০ দিনের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সবশেষে পাঠাগারের সভাপতি মো. সামছুল ইসলাম তপন বলেন,“আমরা সমাজে ইতিবাচক মানসিক পরিবর্তন আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি।
খাগড়াছড়ির শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার বই ছাপানো হয়েছে, যা সবার হাতে তুলে দেওয়া হবে। শিক্ষার্থীরা এ বইগুলো পড়ে আলোকিত মানুষ হয়ে উঠুক, এটাই আমাদের কামনা।”
মন্তব্য লিখুন
আরও খবর
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তারেক রহমানের শোক
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তারেক রহমানের শোক
ছোট পর্দায় নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ
ছোট পর্দায় নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস...
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...